সোমবার, ১৯ মার্চ, ২০১২

চাকমারকুলে অজান্তা বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্থর স্থাপন

॥ আহমদ ছৈয়দ ফরমান ॥
রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী বড়ুয়া পাড়ায় অজান্তা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্থর স্থাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ মার্চ সোমবার বিকাল ৩ টায় স্থানীয় বড়ুয়া পাড়ায় এক সদ্ধর্ম সভার আয়োজন করা হয়। বিহারের প্রতিষ্ঠাতা সুদুর ভারত থেকে আগত ধর্মরত্ন মহাথেরোর সভাপতিত্বে জ্যোতিআর্য্য ভিক্ষুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে

রামুতে এবার ব্যবসায়ীর ৩টি গরু চুরি

॥ মোঃ জামাল হোসেন ॥ 
কক্সবাজারের রামুতে এবার এক ব্যবসায়ীর ৩টি গরু চুরি হয়েছে। উপজেলা ও ইউপি চেয়ারম্যানের ৭ টি গরু চুরির ঘটনার কোন কু উদঘাটন না হতেই সংঘবদ্ধ চোরের দল এবার ব্যবসায়ীর গরু চুরি করেছে। একের পর এক গরু চুরির ঘটনায় উপজেলার খামারীদের মাঝে আতংক বিরাজ করছে।
জানা গেছে, গত ১৮ মার্চ রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট এলাকার মুদি ব্যবসায়ী ছকির আহমদ সওদাগরের ৩ টি অষ্ট্রেলিয়ান প্রজাতির গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। যার আনুমানিক মূল্য দুই ল টাকা হবে বলে জানান ওই ব্যবসায়ী।

রামু মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরন অনুষ্ঠানে চেয়ারম্যান কাজল ॥ শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তোলে দিয়েছেন

॥ এম আব্দুল্লাহ আল মামুন ॥  
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার  প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ (সোমবার) বিকালে ডাকভাঙ্গা বাংলাদেশ শিক্ষা প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তোলে দিয়েছেন। ২০১৩ সালের মধ্যে

রামু রাজারকুল আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদরাসার বার্ষিক সভায় মুফতি আব্দুল হালিম বোখারী ॥ সুন্নাতের অনুসরণের মাধ্যমেই অভাব-অনটন থেকে মুক্তি পাওয়া সম্ভব

॥ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥ 
রামু উপজেলার পশ্চিম রাজারকুলে মাওলানা মুহাম্মদ শফি (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদরাসা ও এতিমখানার বার্ষিক সভা ১৮ মার্চ, রবিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও কওমী মাদরাসা শিা বোর্ড (ইত্তেহাদুল মাদারিস) এর মহাসচিব আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী। বিশেষ বক্তা ছিলেন

জনপ্রিয় অভিনয় শিল্পী তৌকির-বিপাশার বিরুদ্ধে মামলা

॥ রামু নিউজ ডেস্ক ॥ 
 অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিনেতা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে।
তৌকিরের বোন তানজিন হায়দার সোমবার সকালে আদালতে এ অভিযোগ দায়ের করেন। বাদীর পক্ষে আদালতে

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...