মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ শুক্রবার বান্দরবান আসছেন

রামু নিউজ ডেস্ক :
আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দুই দিনের সফরে আগামী শুক্রবার (২ মার্চ) বান্দরবান আসছেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সহ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এ উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল

বাবার আসনে সংসদ সদস্য নাহিম রাজ্জাক

আমাদের সময় : শরীয়তপুর-৩ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে রিটার্নিং অফিসার ফরহাদ আহমেদ খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন। নাহিম রাজ্জাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী মুহিতুল গণি মিন্টু সরদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় গতকাল চেম্বার জজ আদালত ৬ সপ্তাহের জন্য স্থগিত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন


রামু নিউজ ডেস্ক : কক্সবাজারে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নে গঠন করা হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এজন্য ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মহাপরিকল্পনা হাতে নেবে । এছাড়া ভূমি ব্যবহার, পরিকল্পনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, পর্যটকদের বিনোদন, আবাসিক ও বাণিজ্যিক এলাকা চিহ্নিত করা ও পাহাড়কাটা প্রতিরোধেও কাজ করবে এই কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া প্রণয়ন করে। ২০০৯ সালের নভেম্বরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠক এবং ওই বছরের ২৮ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছিল। গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে খসড়া আইনটি অনুমোদন দেয়া হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন একজন অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা। এই কর্তৃপক্ষে যুগ্ম সচিব পদমর্যাদার সার্বক্ষণিক ৩ জন সদস্য থাকবেন। এ ছাড়া পর্যটন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কক্সবাজার পৌরসভার মেয়র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান, কক্সবাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি বা সম্পাদক, সরকার মনোনীত স্থায়ীভাবে বসবাসরত দুজন ব্যক্তি, নগর উন্নয়ন অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের একজন করে প্রতিনিধি কর্তৃপক্ষের সদস্য হবেন। কর্তৃপক্ষের কর্মপরিকল্পনার বিষয়ে খসড়া আইনে বলা হয়েছে, এই কর্তৃপক্ষ কক্সবাজারে গৃহায়ণ ও আবাসন সুবিধা সম্প্রসারণের জন্য সীমিত পরিসরে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা গতকাল তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে। চুক্তিটি ১৯৮৭ সালে হয়েছিল। এখন এটি যুগোপযোগী করা জরুরি হয়ে পড়েছে। তুরস্কও এটি আধুনিকায়নের কাজ করছে। এতে বিনিয়োগের পরিবেশ ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয়েছে। এছাড়া গত ৯ থেকে ১৩ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের সঙ্গে পলিসি ডায়ালগে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। সভায় জানানো হয়, ২০১২ সালে জ্বালানি তেল আমদানির জন্য ২ বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর সুদ ৫ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত ‘রোড শো ফর টুরিজম ইন বাংলাদেশ’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে গতকাল অবহিত করা হয়।

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

রামুর ঐতিহ্যবাহী দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা দখলে নিয়েছে ভূমিদস্যুচক্র


হাসান তারেক মুকিম: রামু তথা কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দূর্বার শিল্পী গোষ্টির কার্যালয় ও জায়গা অবৈধভাবে দখলে নিয়েছে ভুমিদস্যুচক্র। এ ঘটনায় রামুর সর্বস্থরের জনসাধারনের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়,দীর্ঘদিন থেকে রামুর একটি ভূমিচক্র দল দুর্বার শিল্পী গোষ্টির জায়গা দখলে নিতে মরিয়া হয়ে আসছিল,এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে চৌমুহনীস্থ ব্যবসায়ী সুভাষ চন্দ্র ধর ও সরকার দলীয় রামুর কিছু প্রভাবশালী নেতা কর্মীর সমন্বয়ে বিশাল সিন্ডিকেটের ৩০ জনের এক সন্ত্রাসীদল দূর্বার শিল্পী গোষ্টির ভবনের তালা ভেঙ্গে গানের বিভিন্ন বাদ্যযন্ত্র ভাংচুর ও নাটকের সরঞ্জমাদি ধব্বংস করে। পরে ভুমিদস্যুরা টিনের বেড়া দিয়ে প্রকাশ্য দিবালোকে পুরোপুরি ফিল্মি কায়দায় উক্ত জায়গা দখলে নেয়। জানা যায়, ১৯৮৪ সালে দূর্বার শিল্পী গোষ্টি নামে এ সংগঠনটি আত্মপ্রকাশ হলে পুরো কক্সবাজার জেলায় এ প্রতিষ্টাটির সুনাম বি¯তৃত হতে থাকে । দীর্ঘ ২৮ বছরের পুরনো এ সংগঠনটি সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে রামুকে এনে দিয়েছে আলাদা পরিচিতি । রামুর সাংস্কৃতি মানেই দুর্বার শিল্পী গোষ্টি। রামরু অধিকাংশ শিল্পীর হাতেকড়ি এ প্রতিষ্টানকেই ঘিরে। এব্যাপারে দুর্বার শিল্পী গোষ্টির সভাপতি শিল্পী বশিরুল ইসলাম জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা নির্ধারিত সময়ে ছাত্রদের গান,নৃত ও নাটকের ক্লাস চলে। এরিই ধারায় প্রতিদিনের ন্যায় গত ১৫ ফেব্র“য়ারী সকালে ক্লাসে এসে দেখতে পায় একদল ভুমিদস্যু দুর্বার শিল্পী গোষ্টির ভবনে থাকা গানের বাদ্যযন্ত্র ভাংচুর ও নাটকের বিভিন্ন সরঞ্জমাদি ধব্বংস করে পরে টিনের ভেড়া দিয়ে পুরো জায়গা দখল করে নেয়। এব্যাপারে সুভাষ চন্দ্র ধরের কাছে জায়গা দখল সম্পর্কে জানতে চাইলে, তিনি রামু যুবলীগের কর্তা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে বলেন।

কক্সবাজারের তানিম আর্ন্তজাতিক কম্পিউটার সম্মেলনে অতিথি বক্তা


প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের সন্তান তরুন কম্পিউটার প্রকৌশলী মোহিব্বুল মোক্তাদীর তানিম আগামী ১ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে ওয়াইম্যাক্স ও ওয়াইফাই নেটওয়ার্কের উপর টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করবেন। ইন্ডিয়া আএসপি এসোসিয়েশন আয়োজিত এ সম্মেলনে বিশ্বের দক্ষ কম্পিউটার প্রকৌশলীবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা মোহিব্বুল মোক্তাদীর তানিম এর আগে ২০১১ সালে শ্রীলংকার রাজধানী কলম্বোতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ সম্মেলনেও টিউটোরিয়াল বক্তব্য উপস্থাপন করেন। একই বছর তিনি ভুটানে অনুষ্ঠিত কনফারেন্সে ফেলোশীপ অর্জন করেন। তিনি বর্তমানে তারবিহীন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবিতে কর্মরত আছেন এবং এর আগে ওয়ারিদ টেলিকম ও অগ্নি সিষ্টেম-এ কর্মরত ছিলেন। দেশের সম্ভাবনাময় তথ্য প্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম রামু উপজেলার অবিভক্ত জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী ও শাহেদা ইয়াছমিন এর প্রথম সন্তান। ভবিষ্যতে তানিম তারবিহীন প্রযুক্তি নিয়ে উচ্চতর কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...