বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

মহেশখালী রাখাইন বাড়ীতে দুর্বৃত্তদের আগুন: পুলিশ সুপারের সরজমিনে পরিদর্শন

॥এম.ছালামত উল্লাহ মহেশখালী॥
কক্সবাজারের মহেশখালীর রাখাইন পল্লীতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ৩টি বাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনাস্থল গত ৭ মার্চ সকালে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর পরিদর্শন করেছেন । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক ও রাখাইন সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন। তিনি এ মামলার আসামীদের গ্রেফতার করতে মহেশখালী থানার ওসি রনজিত কুমারকে নির্দেশ

খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ অসুস্থ: দোয়া কামনা

॥মো: জামাল হোসেন॥
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামু উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের সভাপতি এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল মাবুদ গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

॥প্রেস বিজ্ঞপ্তি॥ 
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিতে আইটি ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার জন্য সারাদেশের পাশাপাশি কক্সবাজারেও বিশেষ সুযোগ সৃষ্টি করে দিয়েছে একমি আইটি লিঃ।
দিবসটিতে চালু করা হবে কম্পিউটার ওভারভিউ, এমএস ওয়ার্ড ২০০৭, এমএস এক্সেল ২০০৭, এমএস পাওয়ার পয়েন্ট ২০০৭ ও ইন্টারনেট প্রশিক্ষণসহ বিশেষ কম্পিউটার কোর্স।
নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে একমি আইটি দীর্ঘ ১১ বছর ধরে দেশের ৭টি শাখার মাধ্যমে ৩০০০ নারীকে এই বিশেষ কম্পিউটার কোর্স প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী বিশেষ কম্পিউটার কোর্সটি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর ছাত্রী, শিক্ষিকা, কর্মজীবী মহিলা ও গৃহীনিরা নামমাত্র মূলে এই কোর্সে অংশগ্রহন করতে পারবেন।
একমি আইটি লিঃ এর কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আগামী ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত আগ্রহী নারীরা শহরের টেকপাড়া কালুর দোকানের ছিদ্দিক ম্যানশনস্থ কক্সবাজার সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

বিয়ে অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক॥
  ঈদগাঁও হাজী নূর-এ কমিউনিটি সেন্টার এ ৭ মার্চ বিয়ে অনুষ্ঠানে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে স্কুল ছাত্রী। অন্যদিকে বিয়ে অনুষ্ঠানটি পন্ড হয়ে গেছে। অসংরক্ষিত ভাবে কমিউনিটি সেন্টারটি নির্মিত হওয়ায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ৭ মার্চ ঈদগাঁও মেহেরঘোনা হাজী নূর-এ কমিউনিটি সেন্টারে বিয়ের একটি অনুষ্ঠান ছিল। উক্ত অনুষ্ঠান দেখতে এসে লাশ হয়ে ফিরলো স্থানীয় স্কুল ছাত্রী পান্না কাইছার (১০)। নিহত কিশোরী ফয়েজ আহমদের কন্যা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫ টার দিকে কিশোরিটি বিয়ে অনুষ্ঠানে এসে কমিউনিটি সেন্টার সংলগ্ন নির্মাণাধীন ভবনের ১ম

আজ ৮ মার্চ রামুতে তকরির পেশ করবেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহসিন বিন রফিকী

নিজস্ব প্রতিবেদক ॥
আজ ৮ মার্চ বৃহষ্পতিবার রামুতে তকরির পেশ করবেন বাংলাদেশ ভারত তথা উপ-মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ তৃতীয় শ্রেণীর ছাত্র মোহসিন বিন রফিকী প্রকাশ ক্বারী ওবাইদুল্লাহ। তাঁর বয়স মাত্র আট বছর।
কক্সবাজারের রামু রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ১১ তম বার্ষিক সভায় অন্যতম আকর্ষন হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। 
রাজারকুল ফরেষ্ট অফিস মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য ধর্মীয় এ আয়োজনে সম্মানিত অতিথিদের মধ্যে কক্সবাজার - ৩ আসনের সাংসদ লুৎফর রহমান কাজল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রাজারকুল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম উপস্থিত থাকবেন বলে দায়িত্বশীল সুত্র জানায়। দেশের এ শিশু বক্তার বয়ান শুনার জন্য সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার।  

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...