শনিবার, ১০ মার্চ, ২০১২

উখিয়ায় যুবক খুন যুবতী ধর্ষনের শিকার

॥উখিয়া প্রতিনিধি॥ উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক খুন ও এক মহিলা ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে  এ ঘটনা ঘটে।  একই সাথে আইন শৃংখলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে গত ৯ মার্চ সকাল সাড়ে ১০ টায় রুমখা হাতির ঘোনা এলাকার ফরিদুল আলমের সাথে তার অপরাপর চাচাত ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে গতকাল সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারধর লেগে যায়। এ সময় কাইয়ুমের চুরিকাঘাতে ফরিদুল আলম গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া পথে ফরিদুল আলম মারা যায়। স্থানীয় লোকজন ঘাতক কাইয়ুম ও নুরুল আমিনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনা পর পরই থানা পুলিশের দারোগা আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ৬  জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানার দারোগা আনোয়ার জানান, ঘাতক খুনিদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা নথিভূক্ত করা হয়।
অপরদিকে একই দিনে হলদিয়া পালং ইউনিয়নের থিমছড়ি এলাকার এক যুবতী দূর্বৃত্তের হাতে ধর্ষনের শিকার হয়েছে। গত রাতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন ধর্ষণ মামলা রুজু করা হয়নি। তবে চাঞ্চল্যকর এ ধর্ষনের মামলাটি ধামা-চাপা দিতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। শুধু তাই নয় থানা পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে দু’পক্ষের মধ্যে বিয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানার ওসি অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’জনই পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত পূর্বক ধর্ষন মামলা রুজু করা হবে।

খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট: প্রধানমন্ত্রী

॥রামু নিউজ ডেস্ক॥   খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ৫ কোটি রুপি নেওয়াই প্রমাণ করে তিনি তাদের এজেন্ট।

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সাংবাদিক কন্যা আহত

॥বান্দারবান প্রতিনিধি॥  বান্দরবানে সন্ত্রাসী হামলায় দৈনিক গিরিদর্পণ বু্যরো চীফ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমেদ চৌধুরীর মেয়ে রোখসানা আক্তার (২২) আহত হয়ে বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক সেলিম আহমেদ চৌধুরী

টেকনাফে সড়ক দূর্ঘটনায় তাবলিগ জামাতের ১৪ জন আহত

॥টেকনাফ প্রতিনিধি॥  টেকনাফে সড়ক দূর্ঘটনায় তাবলিগ জামাতের ১৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।  টেকনাফের নেটং পাহাড়ের সড়কে চাঁদের গাড়ী খাদে পড়লে এ দূর্ঘটনা ঘটে।  আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানা যায়, ৯ মার্চ শুক্রবার দুপুরে একটি চাঁদের গাড়ী তাবলিগ জামাতের যাত্রী নিয়ে টেকনাফের দিকে যাচ্ছিল।  কেরুনতলীস্থ নেটং পাহাড়ের উঁচু সড়ক দিয়ে চাঁদের গাড়ী উঠার সময় চালক নিয়ন্ত্রন হারালে খাদে গাড়ীটি খাদে পড়ে উল্টে যায়। এতে তাবলিগ জামাতের ১৪ জন আহত হয়। আহতের দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছে। আহতরা হচ্ছে- টেকনাফ পুরান পল্লান পাড়ার নুরুল আলম(১৬), আবদুল মতলব(২২), নুর হাশেম(২০), কায়ুকখালী পাড়ার সিরাজুল মোস্তফা(৪০), আতাউর রহমান(৩২), দিল মোহাম্মদ(৩৫), এনায়েত উল্লাহ (৩০), নুরশেদ(২০), ইসলামাবাদের আবদুর রহমান (১৫) , সাইফুল ইসলাম(২০), লেঙ্গুরবিল এলাকার আবদুশ শুক্কুর(১২), নেছার আহমদ(৫০), গোদারবিলের মোঃ সেলিম(২৫) ও শিলবনিয়া পাড়ার মোঃ ইয়াছিন (২৫)।

বাধা দিলে পরিণাম শুভ হবে না: খালেদা জিয়া


॥ রামু নিউজ ডেস্ক॥   বিএনপির চেয়ারপাসন ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া ১২ মার্চের মহাসমাবেশ কর্মসূচিতে আঘাত এলে তা হবে গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘বাধা দিয়ে, সংঘাত ডেকে কিংবা নাশকতা করে গণতন্ত্রকে বিপন্ন করবেন না। এর পরিণাম শুভ হবে না।’ 

খালেদা জিয়া শুক্রবার এক বিবৃতিতে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ১২ মার্চের ‘চলো চলো, ঢাকা চলো’ মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বানও জানান দেশবাসীর প্রতি। 

বিবৃতিতে খালেদা বলেন, ‘আমার এ আহ্বান কেবল বিএনপি, চারদলীয় জোট ও সমমনা বিভিন্ন দল-সংগঠনের প্রতিই নয়। এ আহ্বান শ্রেণী-পেশা, বয়স, ধর্ম-বর্ণ-গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে গণতন্ত্রকামী প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের প্রতি।’ 

তিনি বলেন, ‘আমার আহ্বান, ভয়-ভীতি ও বাঁধা উপেক্ষা করে সারা দেশ থেকে দল-মত নির্বিশেষে আপনারা ঢাকায় এসে মহাসমাবেশে যোগ দিন।’ 

‘রাজধানীবাসীর প্রতিও আমার আহ্বান, আপনারাও এ কর্মসূচিতে বিপুলভাবে অংশ নিন।’ বলেন বিএনপির প্রধান। 

খালেদা সরকারের উদ্দেশ্যে আরো বলেন, ‘এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলনকারী জনগণের ওপর গুলি চালিয়ে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়েছেন। তবুও আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করিনি। কিন্তু সকলের ধৈর্র্যেই একটা সীমা আছে। জনগণের ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে আগামীতে

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...