বুধবার, ৪ এপ্রিল, ২০১২

১২০০ মিটার দীর্ঘ কেক কাটা হবে কক্সবাজারে

॥রামু নিউজ ডেস্ক॥  
পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজার সৈকতে কাটা হবে ১২০০ মিটার দৈর্ঘ্যের একটি কেক। আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো দিন এই কেক কাটা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী ফারুক খান। -বিডিনিউজতিনি বলছেন, এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির কেক। এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বড় কেকের দৈর্ঘ্য ১১০০ মিটার।মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কাটার আগে ‘লংগেস্ট কেক অন দ্য লংগেস্ট বিচ’র প্রচারও চালানো হবে। দেশের পর্যটন খাতকে বিশ্বের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানান, কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী কোনো কিছু স্থাপন করতে জাপানের স্থপতি শিনজি কোগো কক্সবাজারে কয়েক দিন অবস্থান করে গেছেন। তিন-চার মাস পর তিনি আবার বাংলাদেশে আসবেন।‘‘আমি তাকে বলেছি কক্সবাজার সমুদ্র সৈকতে এমন কিছু করুন, যেন তা ইউনিক হয়। শুধু ওই স্থাপনা দেখতেই পর্যটকরা যেন বাংলাদেশে আসে,’’ বলেন তিনি।আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পর্যটকদের ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ বাড়ি (মোবাইল হোম) এবং ভালো মানের জাহাজও আমদানির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। মন্ত্রী আরো জানান, বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন বিষয় তুলে ধরতে আগামী ২৮ ও ২৯ এপ্রিল ভারতের ত্রিপুরায় রোড শো হবে

পেকুয়ায় মহাজোটের শরিক দল জাতীয় পার্টি কেবল কাগজেই

॥এম.কফিল উদ্দিন,পেকুয়া॥  
পেকুয়া উপজেলায় মহাজোটের অন্যতম দল জাতীয় পার্টি কেবল কাগজেই। গত সংসদ নির্বাচনের আগে সারাদেশে যখন বিএনপি সরকারের পতনের রব উঠেছিল, ওই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ

রামুর আল মাছিয়া হোটেলে আল্লাহু লিখা মাংস !

॥নিজস্ব প্রতিবেদক,রামু॥
রামুর সোনালী ব্যাংকের সামনে একটি হোটেলে মাংসের টুকরায় আল্লাহু লিখা মাংসের টুকরা পাওয়া গেছে। জানা গেছে, সোনালী ব্যাংকের সামনে আল মাছিয়া হোটেলে গতকাল

ঈদগড় থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দারকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

॥মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু॥ 
রামুর ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া থেকে দুর্ধর্ষ এক ডাকাত সর্দারকে আটক করা হয়েছে। তবে ধৃত ব্যক্তিকে রহস্যজনক ভাবে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রামু থানা পুলিশ অভিযান চালিয়ে করলিয়ামুড়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামী

স্বাস্থ্য ঝুঁকিতে লক্ষাধিক লোক : ঈদগাঁওর হাসপাতাল-প্যাথলজিতে বর্জ্য নীতিমালা উপেক্ষিত

॥মোঃ রেজাউল করিম, ঈদগাঁও॥  
ঈদগাঁওর হাসপাতাল গুলোর বজ্য ঈদগাঁওবাসীর জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। আর এসব হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ,বেন্ডেজ ও অপারেশনে ব্যবহৃত বিভিন্ন রকমের ঔষুধের বোতল,সুই সুতা অংশে বিশেষ রোগ জীবানু প্রতিনিয়ত বহন করে চলছে। এছাড়া বাতাস বা পানির দ্বারা রোগ জীবানু দুর দূরান্তে ছড়িয়ে পড়ে প্রতিনিয়ত। এসব কারণে

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...