রবিবার, ১৮ মার্চ, ২০১২

ঈদগাঁও নদীর ভাঙ্গন এলাকায় বাঁধ নির্মাণ শুরু

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥ 
ঈদগাঁও ভোমরিয়াঘোনা রাজাইল্যা বিল সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় অবশেষে বাঁধ নির্মাণ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ বাঁধ নির্মাণের এ উদ্যোগ নিয়েছে। সূত্রে জানা গেছে,

সাংবাদিক এইচ এম এরশাদের মায়ের মৃত্যুতে রামু প্রেস ক্লাবের শোক

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
     দৈনিক জনকন্ঠ ও দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা এইচ এম এরশাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সহ-সভাপতি নীতিশ বড়ুয়া, এইচ বি পান্থ, সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক খালেদ হোসেন টাপু, নির্বাহী সদস্য আমীর হোছাইন হেলালী, এস মোহাম্মদ হোসেন, খালেদ শহীদ

ঈদগাঁও বাজারের জিহাদ মাইক সার্ভিসের উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) সম্পন্ন

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥ 
ঈদগাঁও বাজারের জিহাদ এন্ড জিহান মাইক সার্ভিসের উদ্যোগে মাহফিলে সীরাতুন্নবী (সঃ) সম্পন্ন হয়েছে। বাজারের দনি পার্শ্বে ১৬ মার্চ রাতে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) শিক হযরত মাওলানা এনামুল হক ইসলামাবাদী। বিশেষ বক্তা ছিলেন

ফলোআপঃ চৌফলদন্ডীতে শিশু হত্যার ঘটনায় মামলা

 ॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
    কক্সবাজারের চৌফলন্ডীতে নির্মমভাবে নিহত শিশু আরিফ উল্লাহ লালু হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৬ মার্চ রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নিহত শিশুর পিতা দিন মজুর ফরিদুল আলম। মামলা নং ৪৯/১২। এতে প্রতিবেশী ৮ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হচ্ছে চৌফলদন্ডী ঘোনা পাড়ার

ঢাকায় ৪.৬ মাত্রার ভূকম্পন

॥ রামু নিউজ ডেস্ক ॥  রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার সকাল আটটা ৫৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে দেশের কোন স্থান থেকে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পের উতৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে দোহার নবাবগঞ্জের কাছাকাছি। ভূমিকম্পের সময় ঢাকা মহানগরীর বিভিন্ন অংশে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...