শুক্রবার, ২ মার্চ, ২০১২

রামুতে সাংবাদিকদের সাথে পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন মিডিয়া উপ-পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

॥ দর্পণ বড়ুয়া ॥
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিন অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের ( অ¹মহাস্বধ্বম্মজ্যোতিকাধ্বজ্ব ) এর হীরক জয়ন্তী উদযাপনের মিডিয়া উপ-পরিষদ রামুর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত ১ মার্চ সন্ধ্যায় রামু প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন মিডিয়া উপ-পরিষদ আহবায়ক দর্পন বড়ুয়া । পরিষদের কর্মকর্তা দুলাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি  নীতিশ বড়ুয়া, সহ-সভাপতি এইচ বি পান্থ, যুগ্ম সাধারন সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, নিবাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আমীর হোছাইন হেলালী, এস মোহাম্মদ হোসেন, খালেদ শহীদ, সদস্য ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টে, হাসান তারেক মুকিম, আবুল কাশেম, এম সেলিম, অর্পন বড়ুয়া, আবু বকর ছিদ্দিক, মোঃ নাছির উদ্দিন, শাহ আলম, আহমদ ছৈয়দ ফরমান, আবুল কাশেম সাগর। এসময় উপস্থিত ছিলেন, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, রামু নিউজ ডটকম সম্পাদক মিজানুল হক.কর্মকর্তা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, অতনু শর্মা প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে দর্পন বড়ুয়া আগামী ৮ ও ৯ মার্চ রামু খিজারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য পন্ডিত সত্যপ্রিয় মহাথের হীরক জয়ন্তী উদযাপন সফল ভাবে সম্পন্ন রামুতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

রামুতে ব্রীক ফিল্ড মালিক সমিতিকে ভ্রাম্যমান আদালতের ইট জরিমানা

আল মাহমুদ ভূট্টো
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের জনব্যবহার্য রাস্তা ব্যবহার করে ইট ভাটায় ট্রাকভর্তি মাটি আনা-নেওয়ার সময় রাস্তার ক্ষতিসাধন করায় ভ্রাম্যমান আদালত ব্রীক ফিল্ড মালিক সমিতিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া রাস্তা মেরামতের জন্য ১৩ হাজার ইট এবং ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ মার্চ) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা সড়কে অভিযান চালিয়ে মাটিভর্তি  আটটি পিকআপ আটক করে। বিকালে তিনি আদালত বসিয়ে ব্রীক ফিল্ড মালিক সমিতিকে এ জরিমানা করেন।
 রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হকের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ইটভাটায় মাটি আনা- নেওয়ার কাজে ট্রাক-পিকআপ ব্যবহার করে জনব্যবহার্য রাস্তার ক্ষতি করায় রামু ব্রীক ফিল্ড মালিক সমিতিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং  রাস্তা মেরামতের জন্য ১৩ হাজার ইট এবং ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।  

সমুদ্রে নতুন সাপের সন্ধান

।। রামু নিউজ ডেস্ক।।  সাপ প্রকৃতির সৃষ্টি একটি সুন্দর প্রাণী। যদিও আমরা সাপ সংরক্ষণের চেয়ে তাকে পিটিয়ে মারতে পছন্দ করি। কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই প্রাণিটির জুড়ি নেই। বিভিন্ন দূরারোগ্য রোগের ওষুধ তৈরি থেকে শুরু করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপ প্রয়োজনীয় একটি প্রাণী। বিচিত্র রং, গঠন আর চলার ভিন্নতাই আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে এই প্রাণিটির। উত্তর অস্ট্রেলিয়ার কারপেনটেরিয়া উপসাগরে

পাঁচ হলুদ কার্ড !


॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥    টানা চারবার লা লিগার শিরোপা জয়ের ক্ষীণ আশা জিইয়ে রাখার কথা মাথায় রেখে শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে খেলতে পারছেন না দলের আক্রমণভাগের মূল খেলোয়াড় লিওনেল মেসি।

পাঁচবার হলুদ কার্ড দেখায় এক

রামুর লামারপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

॥সোয়েব সাঈদ॥
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর লামারপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় শফিউল আলম নামের একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (১ মার্চ) সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত শফিউল আলমের ছেলে হুমায়ুন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই এলাকার বিটিটিসিএল এর কর্মচারী

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...