রবিবার, ১১ মার্চ, ২০১২
ইসলামপুরে লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ ॥ ২ লাখ টাকা ছিনতাই
॥রামু নিউজ রিপোর্ট॥ ইসলামপুরে সন্ত্রাসীদের হাতে এক লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ ও বোট চালক আহত হয়েছেন। ১১ মার্চ রাত সাড়ে ৮ টায় সেনায়ত আলী ও সারদা ঘোনার মধ্যবর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় লবণ ব্যবসায়ীর ২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবী করা হয়ছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, রোববার রাতে পোকখালী নাই্যংদিয়ার মৃত আবু তাহের মেম্বারের পুত্র লবণ ব্যবসায়ী ফরিদুল আলম প্রকাশ বাবুল চেরাং (৪৫) এবং একই ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়ার লবণ বোট চালক হেলাল উদ্দিন (৩৫) মটর সাইকেল যোগে ইসলামপুর বাজার থেকে পোকখালী আসছিলেন। তাদের গাড়িটি ইসলামপুরের সেনায়ত আলী ও সারদা ঘোনার মধ্যবর্তী রাস্তায় পৌঁছুলে ৪ জন সশস্ত্র যুবক অস্ত্রের মুখে তাদের গাড়িটি থামায়। এ সময় বোট চালক হেলালকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে উক্ত সন্ত্রাসীরা। পরে অস্ত্র দিয়ে লবণ ব্যবসায়ী ফরিদকে পায়ে গুলি করে তার কাছে লবণ বিক্রির ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ভূক্তভোগীরা দাবী করেছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ঈদগাঁওর একটি হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে বাবুল চেরাংকে তাৎনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরো জানা যায়, উক্ত সন্ত্রাসীরা এ ঘটনার একটু আগে একই স্থানে মটর সাইকেল আরোহী আরো ২ জনকে এলোপাতাড়ি মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়। সংঘটিত ঘটনায় রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন অভিযোগ দেয়া হয়নি।
স্বাধীনতা পুরস্কার ২০১২’র জন্য দশ বিশিষ্ট ব্যক্তি মনোনীত
॥রামু নিউজ ডেস্ক॥ জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১০ বিশিষ্ট ব্যক্তিকে ২০১২ সনের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তথাকথিত আগরতলা ষডযন্ত্র মামলায় দু’নম্বর আসামি এবং ২৬ মার্চ ১৯৭১ তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন (মরণোত্তর); বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের প্রারম্ভে সিরাজগঞ্জে প্রতিরোধ যুদ্ধের সংগঠক এবং ১৯ মে ১৯৭১ তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত সিরাজগঞ্জের তদানীন্তন মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুদ্দিন (মরণোত্তর);
ছাত্রী অবস্থায় মুক্তিযুদ্ধের শুরু থেকেই চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিৎসকের দায়িত্ব পালনকারী এবং নির্যাতিত মহিলাদের সেবা প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী; ‘জন্ম আমার ধন্য হল মা গো’-এর মতো বহু গণজাগরণমূলক গানের গীতিকার এবং ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর কাছ থেকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাবহনকারী বীর মুক্তিযোদ্ধা নয়ীম গহর; চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে বিশিষ্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, শিক্ষাক্ষেত্রে শিক্ষাবিদ, সংস্কৃতিসেবী ও খ্যাতনামা নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাহিত্যক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আবুল ফজল (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে দেশের অগ্রণী কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং দীর্ঘকাল দৈনিক সংবাদ-এর সম্পাদকের দায়িত্ব পালনকারী মরহুম বজলুর রহমান (মরণোত্তর) এবং বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট পদার্থবিদ ড. কামরুল হায়দার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বেলা ১১টায় ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১২ সনের স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন।
রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।
বান্দরবানে পাগলের কান্ড ॥ কুপিয়ে ২জনকে হত্যা: জনতা কর্তৃক পাগলকে হত্যা
॥রামু নিউজ ডেস্ক॥ বান্দরবানের বাঘমারা এলাকায় রোববার ভোরে নুনুমনি তঞ্চঙ্গ্যা (১৭) নামের এক মানসিক রোগী (পাগল) ধারালো দা দিয়ে তার প্রতিবেশী মহিন্দ্র চাকমা (৯০)কে অতর্কিতে কোপালে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া তাকে বাধা দিতে এলে সে তার নিজ মা কাজল রেখা তঞ্চঙ্গ্যা (৩৮) ও অপর প্রতিবেশি চিবতী তঞ্চঙ্গ্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় জনতাও ওই পাগলকে ধরে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর গুরুত জখম চিবতী তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
সভাপতি-ছৈয়দ আলম সওদাগর: রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের বিশেষ ম্যানেজিং কমিটির অনুমোদন
॥প্রেস বিজ্ঞপ্তি॥
রামু উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশেষ ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়। রামু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী ছৈয়দ আলম সওদাগরকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট বিশেষ এ ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। গত ২৯/২/১২ তারিখে চট্রগ্রাম শিক্ষাবোর্ডের
রামু উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশেষ ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়। রামু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী ছৈয়দ আলম সওদাগরকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট বিশেষ এ ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। গত ২৯/২/১২ তারিখে চট্রগ্রাম শিক্ষাবোর্ডের
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু
মহসীন শেখ॥ দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...
-
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥ মৃত্যু অবধারিত সত্য একটি বিষয়। যারাই জন্ম গ্রহণ করে তারা অবশ্যই এ সত্যের মুখোমুখি হতে বাধ্য। এ প্রসঙ্গে আল্...
-
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার॥ কক্সবাজার শহরের পুরাতন পান বাজার এলাকাস্থ আলফালা রেস্তোরা থেকে ৫০ পিচ ইয়াবাসহ সাহেদ নামের এক ইয়াবা ব্যবসায়ী য...


