শনিবার, ১৭ মার্চ, ২০১২

রোববার সংসদে যাচ্ছে বিএনপি

 ॥রামু নিউজ ডেস্ক॥  
আগামী রোববার জাতীয় সংসদে যোগ দিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে শুক্রবার রাতে এমন আভাস দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, ‘‘বিএনপির সংসদীয় কমিটি রোববার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলের চেয়ারপারসন ব্যক্তিগত কাজে সোমবার ব্যাংকক যেতে পারেন। তাই রোববারই সংসদে
যোগ দেয়ার সম্ভাবনা বেশি।’’

এদিকে বিরোধী দল সংসদে যোগ দেবে এই আভাসে, সংসদের চলতি অধিবেশনের মেয়াদ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে।

৯ম জাতীয় সংসদের এ পর্যন্ত ২৮৪টি কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যরা ২৩৩ দিনই অনুপস্থিত ছিলেন৷ তারা মঝে মাঝে সংসদে গিয়ে সংসদ সদস্যপদ রক্ষা করেছেন মাত্র৷ আর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে উপস্থিত থেকেছেন মাত্র ছয় দিন৷

বিএনপির আরেকটি সূত্র জানায়, বৃহস্পিতবার রাতে বিএনপির চেয়ারপার্সন দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় সংসদে যোগ দেয়ার বিষয়ে বৈঠক করেছেন৷ আর রোববার বেগম খালেদা জিয়া বিএনিপির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন৷ বৈঠকের পর, তারা ওই দিনই সংসদে যোগ দিতে পারেন বলে জানা গেছে৷

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, তারা সংসদে যাবেন এবং সরকারি দল যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিল আনে, তাতে তারা সমর্থনও দেবেন৷

এই খবরে সন্তোষ প্রকাশ করছেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ৷ তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, তারা কথা বলার সুযোগ পাবেন৷

সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার কথা ছিল গত ৮ মার্চ৷ তবে এরই মধ্যে এর মেয়াদ বাড়ানো হয়েছে৷ সংসদ সচিবালয় সূত্র জানায়, বিরোধী দল সংসদে যোগ দিলে অধিবেশনের মেয়াদ আরো বাড়ানো হতে পারে৷ তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকারের নেতৃত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটি, জানান সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ৷

সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যায়৷ বিরোধী দলের সংসদ সদস্যরা টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত আছেন৷

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...