॥রামু নিউজ রিপোর্ট॥ রামুতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। গর্জনিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধীদের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আমীর হোসেন ৫ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছে। জানা গেছে ৩ মার্চ রামু উপজেলার গর্জনিয়া ইউণিয়নের থিমছড়ি মির্জা ঘোনা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয় আব্দুর গফুরের পুত্র নিহত আমীর হোসেন (১৮ কে বেদম মারধর করা হয়েছিল । ৭ মার্চ রাত ৩ টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আমীর হোসেন মারা যান। রামু থানায় এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।