॥রামু নিউজ ডেস্ক॥ সৌদি আরবের রাজধানী রিয়াদের খামিস মোশায়েত এলাকায় তরিব রোড নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চকরিয়ার ৩জন সহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা) দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কর্মস্থল থেকে গাড়িতে (পিকআপ) ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর গাড়ির সঙ্গে সংঘর্ষে তারা নিহত হয়। নিহত তিনজনের বাড়ী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ও অন্যজনের বাড়ি ঢাকায়। নিহতরা হচ্ছেন, চকরিয়ার পুর্ব বড়বেউলা গ্রামের মৃত আমদুস সোবহানের ছেলে নূর মোহাম্মদ (৪৫), সাহারবিল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আবু সৈয়দ(২৫), চিকন গাটা গ্রামের কামরুল ইসলাম(৪২)। চতুর্থ জন ঢাকার গাড়িচালক হাসান (৪০)। তাদের লাশ খামিস মোশায়েতের আল মাদানি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
শুক্রবার, ৯ মার্চ, ২০১২
এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু
মহসীন শেখ॥ দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...
-
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥ মৃত্যু অবধারিত সত্য একটি বিষয়। যারাই জন্ম গ্রহণ করে তারা অবশ্যই এ সত্যের মুখোমুখি হতে বাধ্য। এ প্রসঙ্গে আল্...
-
প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের সন্তান তরুন কম্পিউটার প্রকৌশলী মোহিব্বুল মোক্তাদীর তানিম আগামী ১ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত এশি...