শনিবার, ১০ মার্চ, ২০১২

রামুতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

॥ সোয়েব সাঈদ ॥
কক্সবাজারের রামু উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে রশিদনগরে মটর সাইকেল আরোহী ও চালক হতাহত হয়েছে। শুক্রবার (৯ মার্চ) রাত ৯ টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 
নিহত যুবক হুমায়ুন কবির রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদর মোকাম এলাকার দানু মিয়ার পুত্র। এ ঘটনায় গুরুতর আহত মটর সাইকেল চালক ইব্রাহীম (২৩)কে আশংকাজনক অবস্থায় প্রথমে চমেক হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহীম ঈদগড় বড়বিল এলাকার মনির আহমদের পুত্র।
প্রত্যদর্শীরা জানান, হতাহত দুই যুবক মটর সাইকেল নিয়ে রামু ফেরার পথে রাস্তার পাশে দাঁড়ানো রড বোজাই একটি টেলাগাড়ির সাথে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী ও চালকের দেহে রড় বিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলে প্রান হারান মটর সাইকেল আরোহী হুমায়ুন কবির। স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহীমকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করে।
জানা গেছে, আজ (১১ মার্চ) দূর্ঘটনায় নিহত হুমায়ুন কবিরের বড় ভাই ঈদগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের বিয়ের দিন ছিলো। এ উপলে রামুর জোয়ারিয়ানালায় নিকটাত্মীয়দের দাওয়াত দেয়ার জন্য যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হন তিনি। গত শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় ঈদগড় বদর মোকাম মাদ্রাসা মাঠে হুমায়ুন কবিরের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এছাড়া বৃহষ্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় চাকমারকুল ইউনিয়নের ডেইঙ্গাপাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) ১০ বছরের শিশু কন্যা শিপা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রান হারায়। নিহত শিপা স্থানীয় শামসুল আলমের কন্যা।
বুধবার (৮ মার্চ) রাত ১১ টায় কাউয়ারখোপ মইষকুম এলাকায় রামু-নাই্যংছড়ি সড়কে একটি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুত্বর আহত গিয়াস উদ্দিন হাসাপাতালে নেয়ার পথে প্রান হারান। নিহত গিয়াস উদ্দিন চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার মিয়াজী পাড়ার বাসিন্দা।


শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী - যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

॥রামু নিউজ ডেস্ক॥   যোগাযোগমন্ত্রী মো. ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। তাই সরকার তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে।

তিনি বলেছেন, পর্যটন নগরী কক্সবাজার গুরুত্ব বাড়াতে সরকার বদ্ধপরিকার। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। মিথ্যা  প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। যা বাস্তবায়ন করা সম্ভব এর বাইরে কিছু বলতে চাই না।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন কালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

তিনি মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। সড়ক নিমার্ণের ব্যাপারে তিনি সেনাবাহিনীর সদস্যদের সাথে আলাপ করেন। এসময় ১৭ ইসিবির কর্নেল জুলফিকার মন্ত্রীকে অবহিত করেন, দ্বিতীয় প্যাকেজের কাজ ২০০৮ সালে শুরু হলেও বরাদ্দের ১৬৯ কোটি টাকার মধ্যে মাত্র ৩৯ শতাংশ টাকা পাওয়া গেছে। এরইমধ্যে ৮০ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ৩০ কিলোমিটার সড়কের দ্বিতীয় প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে। ইনানী থেকে শীল খালী পযর্ন্ত এখনো কাজ হয়নি।

পরিদর্শন শেষে ১৭ ইসিবির রেস্ট হাউজে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ২য় প্যাকেজ বাস্তবায়ন কল্পে এক আলোচনা সভায় মন্ত্রীকে

রামু অফিসেরচর প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্ণামেন্ট ॥ বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

॥ সোয়েব সাঈদ ॥
    রামুতে অনুষ্ঠিত অফিসেরচর প্রিমিয়ার লীগ (ওপিএল) এ মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার (৯ মার্চ) দুপুরে অফিসেরচর ডাকঘর মাঠে অনুষ্ঠিত মাঠে খেলায় তারা অফিসেরচর এসআরকে একাদশের খেলোয়াড়দের ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।
এর আগে টসে জিতে অফিসেরচর এসআরকে এর অধিনায়ক লোটাস ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পরে লোটাস সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করে। বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের মাহবুব, খোকা ও কপিল ২ টি করে উইকেট পান।
৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের খেলোয়াড়রা মাত্র ১২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের লে পৌঁছে যায়। দলের পে সাজেল সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। এছাড়া কপিল ১৩ রান সংগ্রহ করে। বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের সাজেল ম্যান অব দ্যা ম্যাচ এবং অফিসেরচর এসআরকে একাদশের খেলোয়াড় লোটাস ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন। মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্রের টিম ম্যানেজার ইফ্রয়িম মোহাম্মদ সায়েদ জানান, এ বিজয়ে তিনি উচ্ছ্বসিত এবং এলাকার তৃণমূল ক্রিকেটারদের উন্নয়নে আরো কাজ করে যাবেন।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ি হাবিবুল হক কোম্পানী, রামু রাবার বাগান শ্রমিক নেতা আবছার মিয়া, ক্রীড়া সংগঠক আসাদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ আলী খান, সেলিমুর রহমান বাবু, রহমত উল্লাহ, রামু নিউজ ডটকম এর বার্তা সম্পাদক সোয়েব সাঈদ, মোঃ ওসমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসেরচর সিনে ম্যান কাব আয়োজিত এ টূর্ণামেন্টে ৪ টি দল অংশ নেয়। অপর দুই দল হলো অফিসেরচর নাইট রাইডার্স এবং অফিসেরচর ইলেভেন স্টার একাদশ। এদিকে অফিসেরচর প্রিমিয়ার লীগ (ওপিএল) এ মরহুম আলহাজ্ব বসির আহমেদ চৌধুরী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে, কক্সবাজারের রামু থেকে প্রকাশিত প্রথম অনলাইন সংবাদপত্র রামু নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নীতিশ বড়–য়া, সম্পাদক ও প্রকাশক মিজানুল হক এবং বার্তা সম্পাদক সোয়েব সাঈদ।

তালিকা হালনাগাদের কাজ শুরু: আজ যোগ হচ্ছে দেড় কোটি নতুন ভোটার

॥রামু নিউজ ডেস্ক॥   আগামী জাতীয় নির্বাচনে প্রায় পৌনে এক কোটি নতুন তরুণ ভোটার অংশ নিতে যাচ্ছে। চলতি বছরের শেষেই ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমেই এই তরুণ ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নির্বাচন কমিশন মনে করছেÑ আগের যেসব ভোটার বাদ পড়েছেন তারাও যুক্ত হবেন।

অভিমান ভাঙলো আকরাম খানের

॥রামু নিউজ স্পোর্টস ডেস্ক॥  পদত্যাগের ৩ দিনের মাথায় তাকে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ককে। আকরাম খান বলেন, গতকাল দুপুরে

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...