॥রামু নিউজ রিপোর্ট॥ র্যাবের অভিযানে ঈদগাঁও বাসষ্টেশন থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ইয়াবা পাচারকারী আটক হয়েছে। ১০ মার্চ সাড়ে ১২টায় র্যাব-৭ কক্সবাজার হাফিন পরিবহনের চেয়ার কোচে এ তল্লাশী চালায়। র্যাবের কক্সবাজারস্থ সিপিসি-৭এর ইনচার্জ ক্যাপ্টেন মোঃ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি দল ঈদগাঁও বাসষ্টেশনে হানিফ পরিবহনের একটি চেয়ারকোচ (নং-৪৭৫) তল্লাশী ২হাজার পিচ ইয়াবা ও পাচারকারী মোর্শেদুর রহমান (২১) কে আটক করেন। আটকৃত ব্যক্তি কেটনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা। গাড়িটি কক্সবাজার থেকে টেকনাফে যাচ্ছিল আটক পাচারকারীকে কক্সবাজার থানায় সোপর্দ করা হয়েছে।