শনিবার, ৭ এপ্রিল, ২০১২

পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

 প্রেস বিজ্ঞপ্তি ॥  
     ঈদগাঁহ সহ জেলার বিভিন্ন স্থানে সরকার পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট শহর শাখা সভাপতি, জেলা কর্ম পরিষদ সদস্য
মাওলানা ছাবের আহমদ সাইফু, সাধারণ সম্পাদক মাওলানা এইচ.এম.ছালেম।
    নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার দেশকে কোন দিকে নিয়ে যেতে চায়। ওয়াজ মাহফিল ইসলামী সংস্কৃতির অন্যতম অংশ। যাতে মহাগ্রন্থ আল কুরআন ও আল হাদীসের আলোচনা করা হয়। তাহা বন্ধ করা মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার নামন্তর। সুতরাং ৯৩ ভাগ মুসলমানদের এই দেশে ইসলামী মাহফিল বন্ধ করার মত নির্দেশনা পুনঃবিবেচনা করার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট কক্সবাজার শহর শাখার প্রচার সম্পাদক  মাওলানা সাইফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানা যায়।



এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...