বুধবার, ২৮ মার্চ, ২০১২

রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসায় মহান স্বাধীনতা দিবস পালিত

॥ হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥ 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা। এ উপলক্ষে ২৬ মার্চ, সকাল ১০টায় মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের ব্যবস্থাপনায় এক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুচ্ছালাম কদিমের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, মাদ্রাসার সহÑপরিচালক মওলানা মুহছিন শরীফ, বিশেষ আলোচক ছিলেন, শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল খালেক কৌছর, ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক। সঞ্চালনা করেন, মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমাম হোছাইন, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা রহমতুল্লাহ, মাষ্টার মোহাম্মদ হোছাইন, হাফেজ সাঈদুল হক, হাফেজ শওকতুল ইসলাম, মাষ্টার ইউসুফ, মাষ্টার ছৈয়দ হোছাইন প্রমূখ। এতে মুহাম্মদ ইসমাঈল আতাউর রহমান, মুফিজুর রহমান, সাঈদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর ছাত্ররা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় মাওলানা মুহছিন শরীফ বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনÑসার্বভৌম বাংলাদেশ মহান আল্লাহর বড় নিয়ামত। এই দেশের স্বাধীনতা অর্জনের গৌরবোজ্জল ইতিহাসের শিকড় অনেক গভীরে। বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে উপমহাদেশের হক্কানী ওলামায়ে কেরাম আযাদী আন্দোলন সংগঠিত না করলে আমাদের পক্ষে স্বাধীনতার স্বাদ পাওয়া কঠিন হয়ে দাড়াত। আজ বিভিন্নভাবে রক্তার্জিত এই দেশের উপর ভিনদেশী আগ্রাসন চলছে। এমতাবস্থায় স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকল নাগরিককে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
    আলোচনা সভা শেষে স্বাধীনতাযুদ্ধে ভূমিকা পালনকারী শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও জীবিত মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...