বুধবার, ২৮ মার্চ, ২০১২

জেলা প্রশাসনের যুগান্তকারী সিদ্ধান্ত : দৈনিক সমুদ্র ধারা’র ঘোষণাপত্র বাতিল

॥ মহসীন শেখ, কক্সবাজার ॥  
সংবাদপত্রের শহর হিসেবে খ্যাত কক্সবাজারে সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসন যুগান্তকারী পদক্ষেপ নেয়া শুরু করেছে। এ শহর থেকে বর্তমানে নিয়মিত ১২ টি দৈনিক প্রকাশিত হয়। আরও ৩টি দৈনিকের রয়েছে অনিয়মিত প্রকাশণা। আবার প্রকাশনার অনুমতি নেয়ার পাইপ
লাইনে রয়েছে আরও ৫টি দৈনিক। সংবাদপত্র প্রকাশনায় এমন প্রতিযোগিতার কথা উল্লেখ করে সাবেক জেলা প্রশাসক মোঃ গিয়াস উদ্দিন আক্ষেপ করে রসিকতার সূরে বলেছিলেন, জেলার ২২ লাখ মানুষের মধ্যে ১১ লাখই সাংবাদিক। এই তির্যক মন্তব্য করে সেসময় সংবাদপত্রের আলোচনার ঝড় তুলেছিলেন তিনি।

সংবাদপত্রের প্রকাশনার অনুমতি দেয়ার কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রশাসন। জেলায় সংবাদপত্রের আধিক্ষ্য নিয়ে অনেক কথা চালু থাকলেও এ পর্যন্ত কোন জেলা প্রশাসক স্থানীয় কোন সংবাদপত্রের প্রকাশনার অনুমতি পত্র বাতিলের সাহস করেননি। এই প্রথম বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী ২০ মার্চ স্থানীয় দৈনিক সমুদ্র ধারা’র ঘোষণাপত্র(ডিক্লারেশন) বাতিল করেছেন।

জেলা প্রশাসন সুত্র জানান, ঘোষণাপত্রের শর্ত ভঙ্গ ও জনস্বার্থ বিরোধী প্রচারণায় লিপ্ত আরো কয়েকটি দৈনিকের ডিকলারেশন শীঘ্রই বাতিল করা হচ্ছে। এ সংবাদ শহরে ছাউর হয়ে গেলে কয়েকজন সম্পদক ও প্রকাশককে উদ্বিগ্ন দেখা গেছে বলে জেলার কয়েকজন জৈষ্ঠ্য সাংবাদিক এ প্রতিবেদককে জানান।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...