॥মোঃ রেজাউল করিম,ঈদগাঁও॥
ঈদগাঁও রাবারড্যামে ভাসমান অবস্থায় এক মাছ ব্যবসায়ীর লাশ গতকাল শুক্রবার ৩০ মার্চ সকালে উদ্ধার করেছে পুলিশ। লাশটির সাথে একটি মোবাইল ছিল। তার নাম নুরুল আজিম (৩৮) সে ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত মীর আহমদের পুত্র। মৃত্যুর ঘটনা ব্যাপক রহস্যবৃত। কেন কি উদ্দেশ্যে
এ ঘটনা ঘটেছে তা প্রকাশ হয়নি। এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকাল ৩টা) কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন সহ প্রত্যক্ষদর্শীদের কাছ হতে স্বীকারোক্তি নেয়া হচ্ছে। জানা যায়, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কবির হোসেন,এসআই আনোয়ার,এএসআই ফারুক ও এ এস আই শওকত সহ পুলিশ সংবাদ পেয়ে ঈদগাঁও রাবার ড্যামের অভন্তরে পানিতে ভাসমান অবস্থায় সিকদার পাড়ার মীর আহমদের পুত্র নুরুল আজিমের লাশ উদ্ধার করেছে। স্থানীয় এলাকাবাসী জানান, গত বুধবার ২৮মার্চ দ্বিবাগত রাত ৩টায় নুরুল আজিম সহ ৩ ব্যক্তি ঈদগাঁও রাবার ড্যামের ব্রীজের উপর দাঁড়িয়ে কথা বার্তা বলছিল। সেখান হতে কি ভাবে এক ব্যক্তি পড়ে গেল নাকি থাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল না ছিনতাইয়ের ঘটনা কেউ বুঝতে পারেনি। এদিকে পানিতে এক লোক পড়ে গেছে মর্মে চিৎকার শুনে পার্শ্ববর্তী বজল আহমদ,আজিজুর রহমান ও মোহাম্মদ ইছহাক সহ লোকজন এগিয়ে এসে পানিতে পড়ার দৃশ্যটি দেখেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেন। কিন্তু ঐ সময় কোন দু’টি ব্যক্তি ছিল তা নিশ্চিত করে বলেনি। নুরুল আজিমের পরিবার জানান, সে বিবাহিত এবং উখিয়া এলাকায় সে স্বামী স্ত্রী সহ অবস্থান করে মাছ ব্যবসা করে আসছে। পাশাপাশি নেশাসক্ত বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। ঈদগাঁও পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান। এদিকে এ ঘটনায় ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জাফর আলম,বিএনপি নেতা এম মমতাজুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা রাবারড্যাম এলাকায় ভীড় জমায়। উল্লেখ্য ঈদগাঁও রাবারড্যাম এলাকায় চাঞ্চল্যকর সাহেদ হত্যা মামলা,যুবলীগ ও আওয়ামীলীগের দু'নেতাকে হামলার ঘটনা,ছিনতাই,ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।